জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ের দায়ে বর ও কনের অভিভাবককে পাঁচ শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক এ জরিমানা করেন। গত বুধবার সদর উপজেলার রৌহাদহ গ্রামের আনছার আলীর ছেলে সাজিদুল ইসলামের (২৫) সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়। খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ নিয়ে কনের বাড়িতে যান ইউএনও আমিনুল হক। এরপর কনের বাড়িতে ছেলের বাবাকে ডেকে আনা হয়। পরে তাঁদের জরিমানা করেন আদালত। এ ছাড়া কনেকে প্রাপ্তবয়স্ক (১৮ বছর) না হওয়া পর্যন্ত বরের বাড়িতে দেওয়া বা নেওয়া যাবে না—এ মর্মে লিখিত মুচলেখা নেওয়া হয়।