জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সার্কাস ও আনন্দ মেলায় জুয়ার আসর বসানোর দায়ে দুই ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তফা কামাল জানান, রোববার রাতে পৌর শহরের কলেজপাড়া এলাকায় আনন্দ মেলায় পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের রায়েরকাঠি গ্রামের মো. ইসাহাক ও শাকিল শেখ নামের দুই ব্যক্তিকে আটক করে। এ সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় তাঁদের তাৎক্ষণিক জরিমানা করা হয়।