জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জুয়া খেলার দায়ে চার জুয়াড়ির প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলা পরিষদে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। থানা সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার ইসলামাবাদ গ্রাম থেকে পুলিশ জুয়া খেলার সময় মফিজুল ইসলাম (৩৫), মো. সিরাজ (৫৫), মো. মুছা (৩৫) ও ফারুক মিয়াজী (২৭) নামের চারজনকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উল্লিখিত জুয়াড়িদের বাড়ি উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|