কুমিল্লার বুড়িচং উপজেলায় গতকাল বুধবার ফরমালিনযুক্ত বিভিন্ন ফল বিক্রির দায়ে ব্যবসায়ী তাহের মিয়াকে ১০ হাজার, কবির হোসেনকে পাঁচ হাজার, আবদুল অদুদ মিয়াকে তিন হাজার ও শাহীন মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খোরশেদ আলম খান। মোহামঞ্চদ খোরশেদ আলম খান চার ব্যবসায়ীকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন। l ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি