প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালালদের খপ্পরে পড়ে জামালপুর শহরের কাচারিপাড়ায় আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করতে আসা লোকজন হয়রানির শিকার হচ্ছেন। এ খবরের ভিত্তিতে জামালপুর র্যা ব-১৪-এর সদস্যরা পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে গতকাল বুধবার দালাল চক্রের চার সদস্যকে আটক করেছেন। আটক ব্যক্তিরা হচ্ছে শহরের দক্ষিণ কাচারিপাড়া গ্রামের মো. মাসুদ রানা, পলাশতলা গ্রামের মো. হাসেম আলী, পশ্চিম কাচারিপাড়া গ্রামের মো. রবিন মিয়া ও একই গ্রামের শফিকুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন। র্যা ব-১৪ ক্যাম্প-কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।