জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মহিপুরের হেলাল উদ্দিন (২৫) ও শহিদুল ইসলাম (২৪) নামে দুজনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলাপাড়া ইউএনও জাহাঙ্গীর হোসেন জরিমানার আদেশ দেন। কলাপাড়া থানার ওসি আজিজুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহিপুর ইউনিয়নের এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন।