প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার তেমুহানি বিলের ফসলি জমির মাটি কাটা ও বহন করার অপরাধে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত আটজনকে জরিমানা করেছেন। সাতকানিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ এক্সকাভেটরের মালিক মো. জাহেদ ও আবদুল হাকিমকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া পিকআপ ভ্যানের ছয়জন মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই আটজনকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।