প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় পিরানহা নামের রাক্ষুসে মাছ বাজারে বিক্রির দায়ে দেব কুমার বিশ্বাস (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেব কুমার বিশ্বাস আলফাডাঙ্গা সদরের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদর বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের জানান, পিরানহা মাছ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ। এ কারণে মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।