জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট বাজারে অভিযান চালিয়ে সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবুল কালাম তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সাকিব ফার্মেসি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সনাতন দাসের মুদি দোকান, পপি লাইব্রেরি, অনামিকা কসমেটিকস, তিশা কসমেটিকস, নোংরা পরিবেশে মিষ্টি তৈরির জন্য জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার ও সাহা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|