জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স না থাকায় চট্টগ্রামের বহদ্দারহাটে একটি আবাসিক হোটেল ও একটি রেস্তোরাঁকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ অভিযান চালান। জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, বহদ্দারহাট রহমান সেন্টারে অবস্থিত ‘হোটেল ওয়েল প্লেস’কে লাইসেন্স না থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার হক মার্কেটের ‘কর্ণফুলী রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউস’কে লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|