জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঈমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন গতকাল সোমবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মিথ্যা পরিচয়ে জমিসংক্রান্ত কাজ ভাগিয়ে নিতে আসেন। তিনি নিজেকে মুন্সিগঞ্জ জেলা জজ কার্যলায়ের কর্মচারী বলে দাবি করেন। পরে ওই সহকারী কমিশনার কার্যালয় থেকে খোঁজ নিয়ে জানা যায়, জেলা জজ কার্যালয়ে ওই নামের কোনো কর্মচারী নেই। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি