প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে রাস্তা আটকে তরমুজ, মিষ্টি ও জুতা বিক্রির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নয় বিক্রেতাকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিন্টু শেখ, গফুর শেখ, সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, শ্রীবাস বিশ্বাস, লাল্টু মোল্লা, সানোয়ার হোসেন, পরিমল বিশ্বাস ও ইশারত হোসেন।