জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি ও বাসন সড়ক এলাকায় গতকাল সোমবার দুপুরে এনএস জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব এবং আল্লাহর দান চিকিৎসালয়কে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, অনুমোদন ও টেকনেশিয়ান না থাকায় জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবকে সিলগালা ও মালিককে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং ডিগ্রি না থাকার পরও চিকিৎসকের পদবি ব্যবহার করায় আল্লাহর দান চিকিৎসালয়ের মালিক ও পল্লি চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা ও তাঁর চিকিৎসালয়টি সিলগালা করা হয়েছে।