প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে চার জুয়াড়িকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. কামাল হোসেন গতকাল এ আদালত পরিচালনা করেন। যাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় তাঁরা হলেন, উপজেলার জানখালী গ্রামের মন্টু ফরাজী (৫০), আব্বাস মিয়া (৩৫), এনায়েত হোসেন (৩৫) ও মানিক কবিরাজ (৩০)। মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোস্তফা কামাল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানখালী গ্রামের একটি বাড়ি থেকে জুয়া খেলার সময় পুলিশ তাঁদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ হাজার ৩৯২ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।