প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বাজার, কারখানা ও দোকানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। উৎপাদিত পণ্যে উপাদান ও উৎপাদন তারিখ লেখা না থাকায় জেশন এগ্রোভেট কারখানাকে ২০ হাজার টাকা, লাইসেন্স না থাকায় টয়োফিড ও মডার্ন ফিড কারখানাকে ৩৫ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তায় পণ্য রাখার অপরাধে ভাওয়াল মির্জাপুর বাজারের তিনটি ও বানিয়ারচালার একটি দোকানকে পৃথক জরিমানা করা হয়েছে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শহরের ঝুমুর সিনেমা হলকে জরিমানা করা হয়েছে চার হাজার টাকা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।