প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে চিকলী নদীর পাড় কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে রাশেদ খান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা তাঁর কার্যালয়ে গতকাল বুধবার সকালে ওই রায় দেন। ইউএনও জানান, উপজেলার ওপর দিয়ে চলে যাওয়া চিকলী নদীর চিকলীর বাজারের কাছ থেকে পাড়ের মাটি কেটে দীর্ঘদিন ধরে ইটভাটায় বিক্রি করে আসছেন আলমপুর গ্রামের রাশেদ। অভিযোগ পেয়ে মঙ্গলবার সরেজমিনে গিয়ে মাটি বহনকারী তিনটি ট্রলিসহ তাঁকে আটক করা হয়।