জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুটি ডাইং কারখানাকে ৫৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানা দুটি হলো ডং বাং ডাইং লিমিটেড ও ইন্টারস্টফ অ্যাপারেলস লি.। তারা পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। এর ফলে অপরিশোধিত তরল বর্জ্য পাশের জলাশয়ে মিশে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। পরিবেশ অধিদপ্তর গতকাল বুধবার ডং বা ডাইং লিমিটেড ও ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডের কর্মকর্তাদের ঢাকায় তলব করে যথাক্রমে ৪৪ লাখ ও ১৩ লাখ টাকা জরিমানা করেন।