জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে পাঁচ ব্যক্তিকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহর ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন কুতুব উদ্দিন, মো. সোহাগ, মো. জোবায়ের, মো. ফোরকান ও ছোটন কান্তি শীল। পুলিশ জানায়, গত রোববার রাতে কেরানীহাট-বান্দরবান সড়কে চোলাই মদ পান করে মাতলামি করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।