জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশের ক্ষতিসাধনের দায়ে গতকাল সোমবার চারটি শিল্পপ্রতিষ্ঠান ও একটি হাসপাতালকে ৩৭ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এই জরিমানা করা হয়। শুনানিতে প্রতিষ্ঠানগুলোর মালিক ও তাঁদের প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।