জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র আইন উপেক্ষা করায় ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার একটি যাত্রীবাহী লঞ্চকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। গত মাসে ১০ হাজার টাকা জরিমানাসহ আরেকটি লঞ্চ আদালত জব্দ করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ভোলা ভেলু মিয়া-পটুয়াখালী ধুলিয়া নৌপথে চলাচলকারী লঞ্চ এমভি মা হাজেরাকে জরিমানা করে লঞ্চ না চালানোর নির্দেশ দেন। লঞ্চটির রুট পারমিট ও সময়সূচি না থাকার অপরাধে ওই দণ্ড দেওয়া হয়। গত ২৭ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জাল রুট পারমিট ব্যবহার করার অপরাধে এমভি ভবানীপুর নামের একটি লঞ্চ জব্দ এবং মালিককে আর্থিক জরিমানা করেন।