জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর একটি শিল্পপ্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি হলো সদর উপজেলার শীলমান্দি এলাকার আবদুল্লাহ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মাধ্যমে কারখানা পরিচালিত করা এবং অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি ব্রহ্মপুত্র নদে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। শুনানিতে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রতিষ্ঠানটির মালিক।