জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মেঘনা নদীতে আইন লঙ্ঘন করে ছোট ইঞ্জিনের নৌকায় যাত্রী বহনের দায়ে এক মাঝির চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল মান্নান। নৌকাটির মালিক সামসুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে সদর উপজেলার ইলিশাঘাটে আসছিলেন।