প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে অভিযান চালিয়ে একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বৌয়াকুড় এলাকায় নির্বাহী হাকিম তাছলিমা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাছলিমা আক্তার বলেন, ‘কুটুমবাড়ি’ নামের ওই রেস্তোরাঁর মালিক এম এস ইসলাম কুপনের মাধ্যমে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযানের সময় অভিযোগের প্রমাণ মিলেছে।