জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ করার অপরাধে ছয় ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের এএসপি মো. শামীমের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল দুপুরে উলানিয়া বন্দরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেন। তাঁরা হলেন শ্যামল দেবনাথ, সাধন দেবনাথ, কমল শীল, মো. ইউছুব, মিহির দেবনাথ ও মো. জামাল। তাঁদের কাছ থেকে ৭০ মণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।