জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় নিবন্ধনহীন অবৈধ মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে গতকাল বুধবার ১৭ জন মোটরসাইকেল আরোহীকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ রুহুল আমিন বুধবার দুপুরে উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের আদমপুর এলাকায় এ অভিযান চালান। মোহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় ১৭টি মামলাও হয়েছে। নিবন্ধনহীন অবৈধ মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।