জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরে নোংরা পরিবেশ এবং খাদ্যে ভেজাল দেওয়ার দায়ে চারটি রেস্তোরাঁকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার হেলেনা পারভীন। অভিযানে কলাপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার, দারুচিনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার, মধুবন রেস্তোরাঁকে তিন হাজার ও উজানভাটি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
হবিগঞ্জ প্রতিনিধি