জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে বিদু্৵ৎ চুরির দায়ে ৬ গ্রাহককে ৭ লাখ ৫২ হাজার ৭৭ টাকা জরিমানা করেছেন। কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মোকলেছুর রহমান জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা ও কোনাবাড়ীর এজিএম মজিবুর রহমানের নেতৃত্বে গতকাল বিদ্যুৎ চুরি বন্ধে অভিযান চালানো হয়।