জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী দূষণের দায়ে ঢাকার শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার পোশাকশিল্পের চারটি ডাইং কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়া দীর্ঘদিন ধরে চলছিল এসব কারখানা। কারখানাগুলোর মধ্যে মিতা টেক্সটাইল মিলস লিমিটেডকে ১৩ লাখ, রফিক টেক্সটাইল, ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কসকে ছয় লাখ, ছালমা ডাইংকে (নূরানী প্রিন্টিং) দুই লাখ এবং হাসান ডাইং লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে এসব কারখানাকে জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর। বিজ্ঞপ্তি।