প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে চট্টগ্রামের জিইসি মোড়ের সাতটি রেস্তোরাঁকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এই আদালত পরিচালনা করেন। এর মধ্যে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, মোহাম্মদিয়া রেস্টুরেন্টকে পাঁচ হাজার, কেন্ডি স্ন্যাকসকে পাঁচ হাজার, অফটাইম স্ন্যাকসকে পাঁচ হাজার ও ক্যাফে আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|