জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে দুজন আম বিক্রেতাকে জরিমানা করেছেন। এ সময় প্রায় পাঁচ মণ ফরমালিনযুক্ত আম নষ্ট করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার এ আদালত পরিচালনা করেন। বিএসটিআইয়ের পরিদর্শক মো. বেলাল হোসেন এ তথ্য জানান। ফরমালিনযুক্ত আম বিক্রি করায় রামবাজারের ব্যবসায়ী ফয়সালকে পাঁচ হাজার এবং সিরাজকে আট হাজার টাকা জরিমানা করেন আদালত। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমগুলো নষ্ট করা হয়।