প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা মার্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম বলেন, গতকাল দুপুরে নির্বাহী হাকিম স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে ক্ষতিকর রং ব্যবহার এবং পণ্যের ওপর উৎপাদনের তারিখ ও মূল্য লেখা না থাকায় তিন দোকান মালিককে মোট ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।