জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চট্টগ্রাম নগরে চারটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আরাফাত হোসেন পরিচালিত অভিযানে চারটি রেস্তোরাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। দি ওরিয়েন্ট, নূর এ হোটেল, ক্যাফে ডি মমতাজ ও মোগল এ দরবার—এ চারটি হোটেলকে জরিমানা করার বিষয়ে নির্বাহী হাকিম আরাফাত হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার ঢেকে না রাখা ও মূল্য তালিকা না টানানোর কারণে জরিমানা করা হয়েছে।