জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদু্যৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে সাতজন গ্রাহককে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি গতকাল বুধবার এই অভিযান চালান। কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোকলেছুর রহমান জানান, পূর্ব কোনাবাড়ী এলাকার আজিজুল ইসলামকে ৯৪ হাজার টাকা, লতিফপুর এলাকার মন্টু ব্যাপারীকে ৩ লাখ ৫১ হাজার টাকা, মফিজ ব্যাপারীকে ৩ লাখ ৫১ হাজার টাকা, আবদুল কাদেরকে ৯৯ হাজার টাকা, বাবুল হোসেনকে ৪৭ হাজার টাকা, কাজী মার্কেট এলাকার গেদা মাতাব্বরকে ২ লাখ ৪৯ হাজার টাকা ও কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামকে ৩ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।