জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরে অভিযান চালিয়ে গতকাল রোববার কয়েকটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন দুটি ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জয়দেবপুরে রাজবাড়ি সড়ক এলাকায় বিকেলে সহকারী কমিশনার রেবেকা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কে বি মার্কেটের আল-নূর ইসলামীয়া হাসপাতালকে ৫০ হাজার টাকা, গাজীপুর ক্লিনিককে ১০ হাজার ও একই এলাকার আদি টাঙ্গাইল সুইটকে ২০ হাজার, লাকি বিক্রমপুর সুইটকে পাঁচ হাজার এবং সেবা মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া গাজীপুরের নির্বাহী হাকিম নূর হোসেন জোড়পুকুর ও হাড়িনাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অনুমোদন না থাকায় তিনি আসবাবের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে তিন হাজার টাকা করে জরিমানা করেন আদালত।