জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদরপুর উপজেলার ইউএনও রোকসানা রহমান। ওই বিদ্যুৎ গ্রাহকের নাম শহিদুল ইসলাম। তিনি সদরপুর ইউনিয়নের সতেরো রশি গ্রামের বাসিন্দা। আদালত সূত্র জানায়, শহিদুলের বাড়ির নির্মাণকাজ চলছে। গত বুধবার সেন্টারিংয়ের কাঠ সদরপুর ভায়া শ্যামপুর বিদ্যুৎ সংযোগস্থলের তারের ওপর পড়লে এলাকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিন সারা রাত উপজেলা বিদ্যুৎহীন ছিল।