জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহের চেষ্টা করায় তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ওই রায় দেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহড়িবাড়ি গ্রামের জমিন উদ্দিন তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে (১৩) বিয়ে দিচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে মেয়ের বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন এবং জরিমানার টাকা আদায় করেন।