জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চটের বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে এক চালকলমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার গতকাল দুপুরে এই অভিযান চালান। অভিযানে পৌর শহরের গুয়াগাঁও মহল্লার রনি অটো চালকলের মালিক মো. সাহজাহানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চালকল থেকে ২১টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, পাটজাত দ্রব্য বাধ্যবাধকতা আইন, ২০১০-এর ১৪ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।