প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে ভেজাল খাদ্য রাখার দায়ে গতকাল চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফারহানা ইসলাম। সদর বাজারের ব্যবসায়ী ও আদালত সূত্রে জানা গেছে, বাজারের মো. পাহলানের মডেল হোটেল, গান্ধী ঘোষ ও নারায়ণ ঘোষের মিষ্টির দোকান এবং কৃষ্ণা গোপাল ঘোষের একটি মুদির দোকানকে এ জরিমানা করা হয়। অভিযানের সময় ফলপট্টি এলাকা থেকে উদ্ধার করা এক মণ পচা খেজুর নদীতে ফেলে দেওয়া হয়। মতলব দক্ষিণ প্রতিনিধি|