জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় চট্টগ্রামের মাদারবাড়ি এলাকার একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন জানান, পূর্ব মাদারবাড়ি এলাকায় জাফর চৌধুরী নামের একটি বেকারিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি সাত দিন সময়ের আবেদন করেছে। এ সময়ের মধ্যে লাইসেন্স না নিলে বেকারিটি সিলগালা করে দেওয়া হবে।