প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় গতকাল রোববার বিভিন্ন ফলের ও মুদি দোকানে ওজনে কারচুপি, অনুমোদনহীন পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না টানানোর দায়ে ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহিদ ইকবালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআইয়ের আঞ্চলিক শাখার উপপরিদর্শক মো. আনিসুর রহমান ও টেকনাফ মডেল থানার উপপরিদর্শক শিপন কুমার।