জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার তিনটি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত একটি আটা-ময়দার কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। অপর একটি ভ্রাম্যমাণ আদালত নগরের আগ্রাবাদে মাংস ও মুদির দোকানকে নয় হাজার টাকা জরিমানা করেন। গতকাল চাক্তাই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম। গতকাল তিনি ‘দুই আম মার্কা’ সেমাই কারখানাকে ৩০ হাজার, এম হোসেন ট্রেডার্সকে ৩০ হাজার এবং তাহের ফ্লাওয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।