জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারের চারটি খাবারের দোকানকে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব দোকানে বাসি ইফতারসামগ্রী, জিলাপি বিক্রিসহ নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান উপস্থিত ছিলেন।