প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার তৈরি ও বিক্রির দায়ে রংপুর নগরে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি রেস্তোরাঁ ও একটি বেকারিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, নাজনীন সুলতানা ও মিন্টু বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। নগরের লালবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী বিক্রি ও তৈরির দায়ে নূরানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে আট হাজার টাকা, নিউ নূরানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে সাত হাজার এবং পচা ও দুর্গন্ধযুক্ত মাংস দিয়ে বার্গার তৈরির দায়ে নূরানী বেকারিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।