প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইফতারি তৈরির দুটি হোটেল ও রেস্টুরেন্ট এবং একটি বেকারির দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ওই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি ও তৈরির অভিযোগে নগরের লালবাগ এলাকার নূরানী হোটেল ও রেস্টুরেন্টকে আট হাজার এবং নিউ নূরানী হোটেল ও রেস্টুরেন্টকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। আর পচা দুর্গন্ধ ও শেওলা পড়া মাংস দিয়ে বার্গার তৈরি করার অভিযোগে নূরানী বেকারিকে সাত হাজার টাকা জরিমানা করা নিজস্ব প্রতিবেদক, রংপুর|