জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরির প্রস্তুতি নেওয়ার দায়ে আবদুল খালেক (৩৬), সোনা মিয়া (২৮) ও আবদুল কুদ্দুছ (৪০) নামে তিনজনের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এ রায় দেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার টাকা দিয়ে মুক্তি পান। শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব বলেন, উপজেলার পিরব বন্দর থেকে শনিবার রাতে তাঁদের আটক করা হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি|