জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে রাজধানীর ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাকসুদা খন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।