জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার আদালত পরিচালনা করা হয়। গতকাল বিকেলে রাজনগর উপজেলা সদর ও তারাপাশা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে ছয়টি হোটেলের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন রাজনগরের নির্বাহী হাকিম মিন্টু চৌধুরী। গত বুধবার রাজনগরের ইউএনও আইনুর আক্তার পান্না উপজেলার মুন্সীবাজার বনফুল বেকারির মালিক শহিদুল্লাহকে পচা-বাসি খাবার বিক্রি এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে খাদ্য তৈরি করায় এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।