প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে গাভির মাংসকে ষাঁড়ের মাংস বলে বিক্রি করার দায়ে দুই মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলার কচুয়া বাজারের মাংস বিক্রেতা দেলোয়ার হোসেনকে পাঁচ হাজার ও ঘোনারচালা বাজারের আজিজুল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লাইসেন্স না থাকায় ব্যবসায়ী আবদুস সাত্তারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সখীপুরের ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শাজাহান আলি।