প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন না মেনে জাহাজ চালানোর অভিযোগে ১০টি লাইটার জাহাজের মাস্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাহাজগুলো হলো এমভি পশ্চিম নারিসা, আল আসোয়াদ, ফুলতলা-১, ডোরা, সাজ্জাদুল হক-২, মিলন সুমন, চাঁদতারা, শাহরাস্তি-২, শাহরাস্তি-৩ ও ব্লু ভিউ। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।