প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জুয়া খেলার অপরাধে চারজনের প্রত্যেকের দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলেন ময়দানহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবাব আলী (৪৫), কিচক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খয়বর আলী (৪৮), বজলুর রহমান (৪৫) ও আবদুল আলিম (৩৫)। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা এ রায় দেন।